কলকাতা বন্দরের ভিড় কি কমবে? হুগলির বলাগড়ে শুরু হলো মেগা মিনি বন্দরের কাজ! – এবেলা

কলকাতা বন্দরের ভিড় কি কমবে? হুগলির বলাগড়ে শুরু হলো মেগা মিনি বন্দরের কাজ! – এবেলা

এবেলা ডেস্কঃ

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হুগলির বলাগড়ে মিনি বন্দর তৈরির কাজে দৃশ্যমান অগ্রগতি দেখা গেল। সম্প্রতি এই প্রকল্পের সংযোগকারী রাস্তার ভূমিপুজো সম্পন্ন হয়েছে। প্রায় নয়শো একর জমি জুড়ে গড়ে উঠতে চলা এই মেগা প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় ৫৩৯ কোটি টাকা। আগামী দু’বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। প্রকল্পটিতে একটি পোর্ট টার্মিনাল, দুটি জেটি এবং চার কিলোমিটার সংযোগকারী রাস্তা নির্মিত হবে। এর ফলে সড়ক, রেল ও অভ্যন্তরীণ জলপথে পণ্য পরিবহণ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

এই বন্দরটি চালু হলে কলকাতা ও হলদিিয়া বন্দরের উপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। বলাগড় থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় এটি পণ্য পরিবহণের একটি বিকল্প কেন্দ্র হিসেবে কাজ করবে। এর জেরে স্থানীয় বাণিজ্য প্রসারের পাশাপাশি প্রত্যক্ষভাবে দেড় হাজার এবং পরোক্ষভাবে প্রায় পনেরো হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কৃষিপ্রধান বলাগড় অঞ্চলের এই অর্থনৈতিক রূপায়ণ রাজ্যজুড়ে বাণিজ্য ও পরিবহণ পরিকাঠামোয় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *