কাদা রাস্তায় ঢুকছে না গাড়ি, গড়িয়ায় ডায়ালিসিস রোগীকে নিয়ে চরম ভোগান্তি! – এবেলা

কাদা রাস্তায় ঢুকছে না গাড়ি, গড়িয়ায় ডায়ালিসিস রোগীকে নিয়ে চরম ভোগান্তি! – এবেলা

এবেলা ডেস্কঃ

গড়িয়া ব্রহ্মপুরের নিভা পার্ক এক্সটেনশনে রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। পুরসভার উদ্যোগে ভূগর্ভস্থ নিকাশি নালা ও জলের পাইপলাইন বসানোর কাজ হলেও রাস্তা মেরামত হয়নি। বর্ষার বৃষ্টিতে তা এখন কঙ্কালসার কাদাপথ। ফলে পাড়ার ভেতরে ঢুকতে নারাজ স্কুলপড়ুয়াদের পুলকার। সবচেয়ে বিপাকে পড়েছেন ডায়ালিসিস রোগীরা, যাঁদের জরুরি চিকিৎসার জন্য কাদা পেরিয়ে নিয়মিত হাসপাতালে যেতে হচ্ছে।

দীর্ঘদিনের জলজমা মেটাতে সোসাইটির গেট খুলে দেওয়ায় সুফল মিললেও নতুন সমস্যা বাড়িয়েছে ভাঙাচোরা রাস্তা। অস্থায়ীভাবে ইট পাতা হলেও তা কাদার গভীরে বসে পরিস্থিতি আরও শোচনীয় করেছে। পুরসভার দাবি, নতুন মাটি বসার জন্য সময় প্রয়োজন। তাই বর্ষায় পাকা রাস্তা নির্মাণ সম্ভব নয়, পুজোর আগে রাস্তা তৈরি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *