কী ঘটে গেল জেলেনস্কির জন্মশহরে? রুশ হামলায় তছনছ ভারতীয় ধনকুবেরের কারখানা, বলি ২! – এবেলা

কী ঘটে গেল জেলেনস্কির জন্মশহরে? রুশ হামলায় তছনছ ভারতীয় ধনকুবেরের কারখানা, বলি ২! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাশিয়া-ইউক্রেন সংঘাতের আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তলের সংস্থায়। ইউক্রেনের তরফে রাশিয়ায় ড্রোন হামলার পালটা জবাবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনা। এই প্রাণঘাতী হামলায় এখন পর্যন্ত অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও চৌদ্দজন গুরুতর আহত হয়েছেন। ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরের গুরুত্বপূর্ণ পরিকাঠামো বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি।

এই আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয়ে ওঠে ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তলের মালিকানাধীন ‘আর্সেলরমিত্তাল’ ইস্পাত কারখানা, যা ইউক্রেনের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কারখানার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ব্লাস্ট ফার্নেসের সার্বিক স্থাপনা মারাত্মকভাবে ধসে পড়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে আগেই উৎপাদন ব্যাহত হচ্ছিল, তবে সাম্প্রতিক এই ধ্বংসযজ্ঞের পর কারখানাটি পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে সেখানে সমস্ত প্রকার উৎপাদন কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *