কেজরিওয়ালকে পিছনে ফেলে প্রধানমন্ত্রী পদের দৌড়ে চমক দিলেন অভিজিৎ দিপকে! – এবেলা

কেজরিওয়ালকে পিছনে ফেলে প্রধানমন্ত্রী পদের দৌড়ে চমক দিলেন অভিজিৎ দিপকে! – এবেলা

এবেলা ডেস্কঃ

ইন্ডিয়া টুডে ও সি-ভোটারের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে জায়গা করে নিলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। জনপ্রিয়তার নিরিখে তিনি সামান্য পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, তবে টপকে গিয়েছেন তাঁরই প্রাক্তন দলনেতা অরবিন্দ কেজরিওয়ালকে। সমীক্ষা অনুযায়ী, দেশের ১.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে অভিজিৎ দিপকেকে দেখতে চাইছেন, যেখানে কেজরিওয়ালের পক্ষে রয়েছেন ১.২ শতাংশ মানুষ। একসময়ের আম আদমি পার্টির কর্মী থেকে যুব সম্প্রদায়ের কণ্ঠ হয়ে ওঠা দিপকের এই উত্থান রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাঁর পক্ষে সমর্থন রয়েছে ৪৮.৭ শতাংশ মানুষের। পাশাপাশি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন ২৭.১ শতাংশ এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে চাইছেন ৯.২ শতাংশ মানুষ। অন্যদিকে, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২ শতাংশ এবং অখিলেশ যাদবকে ১.৭ শতাংশ মানুষ এই পদের জন্য সমর্থন করেছেন। বিভিন্ন রাজনৈতিক মহলে সমালোচনা ও নানা বিতর্ক সত্ত্বেও প্রথমসারির সমীক্ষায় অভিজিৎ দিপকের এই অবস্থান প্রমাণ করে যে, জাতীয় রাজনীতিতে তিনি দ্রুত নিজের প্রভাব বিস্তার করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *