কেরোসিন ও সাদা তেলে তৈরি হচ্ছে হুবহু আসল পেট্রল! মালদহে পর্দাফাঁস বড়সড় জালিয়াতির – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুরে কেরোসিন, সাদা তেল ও রাসায়নিক মিশিয়ে জাল পেট্রল তৈরির বেআইনি কারখানার হদিস পেল পুলিশ। বাংলা-বিহার সীমান্ত লাগোয়া খোপাকাঠি এলাকায় হানা দিয়ে আট ড্রাম কেরোসিন ও রাসায়নিক উদ্ধার হয়েছে। চক্রের পাণ্ডা সাগর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। জেরায় ধৃত জানিয়েছে, বিহার থেকে কাঁচামাল এনে দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চলছিল।
অবিকল আসল পেট্রলের মতো দেখতে এই জাল জ্বালানি ইতিমধ্যে মালদহের খোলা বাজার ও বিভিন্ন পেট্রল পাম্পে ছড়িয়ে পড়েছে। না জেনে এই ভেজাল জ্বালানি ব্যবহার করায় গাড়ির ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে বাইক ও গাড়ি চালকদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। চক্রের বাকি অভিযুক্তদের ধরতে পুলিশের জোরদার তল্লাশি অব্যাহত রয়েছে।
