কোমরে দড়ি বেঁধে বাজারে ঘোরানো হলো তৃণমূল কর্মীকে! আইন হাতে নিলেন স্থানীয়রা – এবেলা

কোমরে দড়ি বেঁধে বাজারে ঘোরানো হলো তৃণমূল কর্মীকে! আইন হাতে নিলেন স্থানীয়রা – এবেলা

এবেলা ডেস্কঃ

কোচবিহার: আবারও আইন নিজের হাতে তুলে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটল কোচবিহারে। শনিবার দুপুরে জেলার ঘুঘুমারি বাজারে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ উঠল স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। আক্রান্ত ওই কর্মীর নাম ফজলু হক। সূত্রের খবর, তিনি স্থানীয় ঘুঘুমারি অঞ্চলের তৃণমূল সভাপতি দীপক দে-র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

কেন এই শাস্তি?

স্থানীয়দের অভিযোগ, সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের পর থেকেই ফজলু হক ধর্মের ভিত্তিতে এলাকার একাংশ মানুষকে বাড়ি থেকে উচ্ছেদ করা এবং বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দিচ্ছিলেন। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দানা বাঁধে। সেই আক্রোশ থেকেই শনিবার দুপুরে ওই তৃণমূল কর্মীকে ধরে ফেলে স্থানীয় যুবকদের একটি দল। এরপর তাঁকে কোমরে দড়ি বেঁধে রীতিমতো বাজারের মধ্যে ঘোরানো হয়।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে। পুলিশি সূত্রে খবর, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আক্রান্ত ওই কর্মীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে কি না, তা নিয়ে প্রশাসনের তরফে নির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। ভোটের পর রাজনৈতিক উত্তাপের আবহে প্রকাশ্যে এ ধরনের ‘বিচার’ চালানোয় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *