খরগোশ ধরার লোভে ৯ বছরের শিশুকে লালসার শিকার বানালো বাবুর্চি!

তামিলনাড়ুর ভেলোর জেলার পেরনামবুট সংলগ্ন কিল সেনদাত্তুর গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত রঙ্গনাথন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্কুল ছুটিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা ৯ বছর বয়সী ওই শিশুকে খরগোশ ধরে দেওয়ার লোভ দেখিয়ে নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে এই নৃশংস ঘটনা ঘটানো হয়। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পকসো (POCSO) আইনে মামলা দায়েরের পর ভেলোর সেন্ট্রাল জেলে বন্দি রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পেশায় পাচক এবং বিবাহিত রঙ্গনাথন শিশুটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিল। ঘটনার দিন সুযোগ বুঝে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে নিপীড়ন চালালে শিশুটি কোনোমতে প্রাণ বাঁচাতে পালিয়ে বাড়িতে ফিরে মাকে বিস্তারিত জানায়। ঘটনার আকস্মিকতায় মানসিকভাবে বিপর্যস্ত শিশুটিকে বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা এবং বিশেষজ্ঞের মাধ্যমে কাউন্সেলিং প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভেলোরের মেলপাত্তি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
