খুব কাছ থেকে জোড়া গুলি! বারুইপুর এনকাউন্টার রহস্যের তদন্তভার এবার সিআইডির হাতে – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
বারুইপুরে বালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, খুব কাছ থেকে তাকে দুটি গুলি করা হয়। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করলে পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।
বর্তমানে এই এনকাউন্টারের তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। নিয়ম মেনে উপস্থিত পুলিশকর্মীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে বিচারবিভাগীয় তদন্তও শুরু হয়েছে। অন্যদিকে, মূল মামলার অন্যতম অভিযুক্ত কবির মোল্লাকে দশ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। এছাড়াও পুলিশ ক্যাম্প ভাঙচুর ও গণপিটুনির অভিযোগে আরও বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় দ্রুত একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন।
