গয়না নিষিদ্ধ, ক্লিন শেভড পুরুষ নার্স! স্বাস্থ্য দপ্তরের নয়া পোশাকে তুলকালাম রাজ্যে – এবেলা

গয়না নিষিদ্ধ, ক্লিন শেভড পুরুষ নার্স! স্বাস্থ্য দপ্তরের নয়া পোশাকে তুলকালাম রাজ্যে – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের সরকারি হাসপাতালে কর্মরত নার্সদের পোশাক ও সাজসজ্জা নিয়ে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্যদপ্তর। সম্প্রতি বর্ধমান মেডিক্যাল কলেজ পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পরই এই তড়িঘড়ি নির্দেশিকা আসে। নতুন নিয়ম অনুযায়ী, মহিলা স্টাফ নার্সদের এবার থেকে নির্দিষ্ট ‘স্মল ক্যাপ’ বা ছোট টুপি পরতে হবে। পাশাপাশি, বিবাহিত নার্সরা কেবল শাঁখা-পলা এবং ছোট নাকের রিং পরতে পারবেন, অন্য কোনো অলংকার নিষিদ্ধ করা হয়েছে। পুরুষ নার্সদের ক্ষেত্রে চুল ছোট করে ছাঁটা, কোনো দাড়ি-গোফ না রাখা এবং বাধ্যতামূলকভাবে কালো ঢাকা জুতো পরার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে স্বাস্থ্যদপ্তরের এই একতরফা সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের নার্স সংগঠন ‘নার্সেস ইউনিটি’। সংগঠনের সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘স্মল ক্যাপ’ নিয়ে নার্সদের মধ্যে তীব্র বিভ্রান্তি রয়েছে এবং এই বিষয়ে তাঁদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। কোভিড পরবর্তী সময়ে ব্যবহৃত সার্জিক্যাল টুপি বা ঐতিহ্যবাহী ত্রিকোণ টুপি বাদ দিয়ে হঠাৎ এই নয়া নির্দেশ কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। অবিলম্বে নার্সদের সঙ্গে আলোচনা করে এই পোশাকে সংশোধনী আনার দাবি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *