গুরু পূর্ণিমা ২০২৬: অন্ধকার দূর করে জীবনে আলোর দিশা দেখাতে গুরুজনদের পাঠান এই বিশেষ শুভেচ্ছা বার্তা! – এবেলা

এবেলা ডেস্কঃ
সনাতন ভারতীয় ঐতিহ্যে, গুরুর স্থান ঈশ্বরের চেয়ে উঁচুতে বলে বিবেচিত হয়। প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা উৎসব উদযাপিত হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে, মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে গুরুদের স্মরণ করা হয় এবং বেদব্যাসের জন্মজয়ন্তী পালন করা হয়। ভারতীয় সভ্যতা গুরু পরম্পরার ওপর প্রতিষ্ঠিত। কখনও যুদ্ধক্ষেত্রে অর্জুনের গুরু হয়েছেন শ্রী কৃষ্ণ, আবার কখনও চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু হয়ে চাণক্য গোটা ভারতকে সঙ্ঘবদ্ধ করেছিলেন। এছাড়া বহু মানুষের জীবনে আধ্যাত্মিক গুরুর বিশেষ অবদান রয়েছে।
হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মেই গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতেই মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেন। অন্যদিকে, বৌদ্ধ ধর্ম মতে, বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে নিজের প্রথম শিষ্যদের উপদেশ দিয়েছিলেন গৌতম বুদ্ধ। চলতি বছর ২৯ জুলাই অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা।
‘গুরু’ শব্দের অর্থ ও মাহাত্ম্য
‘গুরু’ শব্দটি ‘গু’ এবং ‘রু’ এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। ‘গু’ শব্দের অর্থ ‘অন্ধকার’ বা ‘অজ্ঞতা’ এবং ‘রু’ শব্দের অর্থ ‘অন্ধকার দূরীভূত করা’। সুতরাং, ‘গুরু’ বলতে এমন এক ব্যক্তিকে বোঝানো হয় যিনি আমাদের মনের সমস্ত সংশয়, সন্দেহ ও অন্ধকারের আবরণ দূর করে আলোর পথ দেখান। আমাদের জীবনকে সঠিক দিশা দেন তিনি। তাই এই দিনটি অত্যন্ত পবিত্র ও শুভ বলে বিবেচিত হয়।
গুরু পূর্ণিমার বিশেষ বার্তা ও এসএমএস (Guru Purnima Wishes)
গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক মাধ্যমে গুরুজনদের পাঠানোর জন্য সেরা কিছু শুভেচ্ছাবার্তা:
১. গুরু সর্বশ্রেষ্ঠ, যিনি সকলকে জ্ঞান দেন। এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমার গুরুকে জানাই প্রণাম। শুভ গুরু পূর্ণিমা!
২. গুরু ছাড়া জ্ঞান হয় না, গুরু ছাড়া শিক্ষা মেলে না। গুরু ছাড়া সত্য নেই, গুরু ছাড়া আপন কেউ নেই। শুভ গুরু পূর্ণিমা!
৩. গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মই শ্রী গুরুভে নমঃ। শুভ গুরু পূর্ণিমা!
৪. গুরু সেই পবিত্র আলো যা পৃথিবীকে আলোকিত করেছে। শুভ গুরু পূর্ণিমা!
৫. শিখিয়েছেন শান্তির পাঠ, দূর করেছেন অজ্ঞতার অন্ধকার। গুরু আমাদের শিখিয়েছেন ঘৃণার ওপর প্রেমের জয়। শুভ গুরু পূর্ণিমা!
৬. গুরু হলেন পরশ পাথর, যিনি লোহাকে সোনায় পরিণত করেন। শুভ গুরু পূর্ণিমা!
৭. গুরুর মহিমা অদ্বিতীয়, যিনি অজ্ঞতা দূর করে জ্ঞানের শিখা জ্বালিয়েছেন। গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা!
৮. কোনটা সঠিক আর কোনটা বেঠিক, তা শিক্ষা দেন। মিথ্যা কী আর সত্য কী, বুঝিয়ে দেন গুরু। শুভ গুরু পূর্ণিমা!
৯. জীবনের প্রতিটি ধাপে আমায় শিক্ষা ও জ্ঞান দান করেছেন আপনি। গুরু পূর্ণিমার এই শুভ তিথিতে আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম!
১০. আমার অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছেন আপনি। গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
