গোপন প্রেমের জেরে চরম বিপদ! খান স্যরের বিরুদ্ধে পাটনায় চাঞ্চল্যকর এফআইআর – এবেলা

গোপন প্রেমের জেরে চরম বিপদ! খান স্যরের বিরুদ্ধে পাটনায় চাঞ্চল্যকর এফআইআর – এবেলা

এবেলা ডেস্কঃ

জনপ্রিয় ইউটিউবার তথা শিক্ষক ফয়জল খান ওরফে খান স্যরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পাটনার পীরবহোর থানায় এফআইআর দায়ের করেছেন উত্তরপ্রদেশের এক তরুণী। তাঁর দাবি, শিক্ষকের গোপন প্রেমের সম্পর্ক এবং নানা চাঞ্চল্যকর ঘটনার তথ্য জেনেই শুরু হয়েছে তাঁর চরম দুর্ভোগ। ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে বান্ধবীর সঙ্গে খান স্যরের সম্পর্কের সাক্ষী থাকার অভিযোগে তাঁকে লাগাতার খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী, ওই গোপন তথ্য যাতে ফাঁস না হয়, সেজন্য তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে বলেও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন আতঙ্কিত ওই তরুণী।

তরুণীর এই বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পাটনা পুলিশ। পাটনা সদরের ডিএসপি রাজেশ কুমার জানিয়েছেন, পীরবহোর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর একজন মহিলা পুলিশ আধিকারিক তরুণীর সঙ্গে যোগাযোগ করে তাঁর বয়ান রেকর্ড করেছেন। সম্প্রতি কোচিং সেন্টারের গুলিকাণ্ড ও আইনি জটিলতার মাঝেই খান স্যরের বিরুদ্ধে এই নতুন অভিযোগ শিক্ষামহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। জীবন নিয়ে শঙ্কায় থাকা ওই তরুণী বিহারের মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *