চক্রব্যূহে বন্দি ইরান, রক্তক্ষয়ী সংঘাতের মুখে দাঁড়িয়ে ট্রাম্পের এক বড় ঘোষণা! – এবেলা

চক্রব্যূহে বন্দি ইরান, রক্তক্ষয়ী সংঘাতের মুখে দাঁড়িয়ে ট্রাম্পের এক বড় ঘোষণা! – এবেলা

এবেলা ডেস্কঃ

সামরিক ও অর্থনৈতিকভাবে ইরানকে চারদিক থেকে সেনাবেষ্টনীতে ঘিরে ফেললেও আপাতত কোনও হামলা চালানো হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি জানান, আগামী ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সেই সময়সীমা পর্যন্ত তেহরানের উপর সামরিক পদক্ষেপ স্থগিত রাখা হবে।অবশ্য একই সঙ্গে ট্রাম্প স্পষ্ট করে দেন যে, ইরানের ওপর জারি থাকা অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা পূর্ণমাত্রায় বহাল থাকবে এবং কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্র লাভ করতে দেওয়া হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর সম্প্রতি আরব সাগরে ইউএসএস থিওডোর রুজভেল্ট সহ তিনটি বিমানবাহী রণতরী এবং ২০ হাজার মার্কিন নৌসেনা মোতায়েন করায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ ঘনীভূত হয়েছিল। সংঘর্ষবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ইরানকে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি দিলে পালটা জবাবে তেহরানও তাদের সামরিক বাহিনী আইআরজিসি (IRG)-কে সর্বোচ্চ সতর্কতায় রাখে। তবে বর্তমানে আমেরিকার তরফে ৩ নভেম্বর পর্যন্ত হামলা না চালানোর এই সিদ্ধান্তে আপাতত সাময়িক স্বস্তি মিললেও, ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া কঠোর অবরোধের মুখে দুই দেশের মধ্যকার মূল উত্তেজনা অপরিবর্তিতই রয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *