লেটেস্ট নিউজ

চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট গ্রহণ, লিভার ও কিডনি বিকল হওয়ার ঝুঁকি – এবেলা

এবেলা ডেস্কঃ

দ্রুত শক্তি বৃদ্ধি বা পেশি তৈরির নেশায় বর্তমানে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ভিটামিন ও প্রোটিন সাপ্লিমেন্ট খাওয়ার প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বিজ্ঞাপনের চাকচিক্য দেখে বা ইন্টারনেটে তথ্য খুঁজে মুঠো মুঠো বড়ি খাওয়া শরীরের জন্য ‘বিষ’ হয়ে উঠতে পারে। বিশেষ করে অপ্রয়োজনীয় ভিটামিন ও খনিজ গ্রহণ দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা তৈরি করছে।

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, ভিটামিন এ, ডি, ই এবং কে-র মতো উপাদান শরীরে অতিরিক্ত জমা হলে ‘হাইপারভিটামিনোসিস’ দেখা দেয়। এর ফলে লিভারের মারাত্মক ক্ষতিসহ রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গিয়ে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি তৈরি হয়। এছাড়া অতিরিক্ত প্রোটিন সাপ্লিমেন্ট রক্তে ইউরিক অ্যাসিড ও ক্রিয়েটিনিনের মাত্রা বাড়িয়ে কিডনি বিকল করে দিতে পারে।

শরীরে কোনো উপাদানের ঘাটতি আছে কি না, তা রক্ত পরীক্ষা ছাড়া বোঝা আসাম্ভব। চিকিৎসকরা প্রাকৃতিক খাবার ও ফলের ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন। সাময়িক সতেজতার আশায় বিশেষজ্ঞের প্রেসক্রিপশন ছাড়া সাপ্লিমেন্ট গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ স্থায়ীভাবে অকেজো হওয়ার সম্ভাবনা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *