চিকেনস নেকের সুরক্ষা নাকি স্থায়ী সমাধান? উত্তরবঙ্গে পৌঁছেই বড় বৈঠকে অমিত শাহ! – এবেলা

চিকেনস নেকের সুরক্ষা নাকি স্থায়ী সমাধান? উত্তরবঙ্গে পৌঁছেই বড় বৈঠকে অমিত শাহ! – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’র উদ্বোধনে বৃহস্পতিবার উত্তরবঙ্গে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও রাজ্য সরকারের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। আগামী ২২ আগস্ট শনিবার সুকনার হোটেলে উত্তরবঙ্গের বিধায়ক, সাংসদ ও পাহাড়ের রাজনৈতিক নেতাদের নিয়ে একটি হাইপ্রোফাইল বৈঠকের ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে বিমল গুরুং, রোশন গিরি এবং প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ এই সফরের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ডাকায় পাহাড়জুড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের নতুন আশা জাগতে শুরু করেছে।

দীর্ঘদিনের ঝুলন্ত পাহাড় সমস্যার স্থায়ী সমাধান, জিটিএ গঠন, থমকে থাকা পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন পরিচালনা এবং স্বচ্ছ উপায়ে শিক্ষক নিয়োগের মতো একাধিক দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হতে প্রস্তুত জনপ্রতিনিধিরা। দার্জিলিংয়ের বিধায়ক নোমান রাই ও সাংসদ রাজু বিস্তা স্পষ্ট করেছেন যে, সিপিএম ও তৃণমূলের আমলে পাহাড়ে ভেদাভেদ হলেও বিজেপি দেওয়া প্রতিশ্রুতি দ্রুত পূরণ করবে। পৃথক রাজ্য থেকে শুরু করে তরুণদের কর্মসংস্থান ও আটকে থাকা উন্নয়নমূলক কাজ সচল করার বিষয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। ফলে সমগ্র পাহাড়বাসী এখন এই বৈঠকের চূড়ান্ত নিষ্পত্তির দিকে তাকিয়ে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *