“চীন ইস্যু ধামাচাপা দিচ্ছে কেন্দ্র, রাতে ঘুমোচ্ছেন না মোদী”: বিস্ফোরক রাহুল – এবেলা

“চীন ইস্যু ধামাচাপা দিচ্ছে কেন্দ্র, রাতে ঘুমোচ্ছেন না মোদী”: বিস্ফোরক রাহুল – এবেলা

এবেলা ডেস্কঃ

‘কনস্ট্রাকটিভ কংগ্রেসের জাতীয় সম্মেলন’-এ যোগ দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আদর্শগত পার্থক্য সত্ত্বেও মতপ্রকাশের অধিকার সবার রয়েছে উল্লেখ করে রাহুল জানান, প্রয়োজনে আরএসএস-এর (RSS) বাকস্বাধীনতা রক্ষার্থেও তিনি পাশে দাঁড়াবেন। তাঁর অভিযোগ, বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকদের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে।

আরএসএস এবং অর্থনীতির ওপর কেন্দ্রের নীতির প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে রাহুল দাবি করেন, নোটবন্দী ও ত্রুটিপূর্ণ জিএসটি (GST)-র মাধ্যমে ছোট ব্যবসায়ীদের ধ্বংস করা হয়েছে, যারা একসময় আরএসএস-এর প্রধান শক্তি ছিল। এ প্রসঙ্গে প্রমোদ মহাজন ও নরেন্দ্র মোদীর কর্পোরেট অর্থায়নের নীতিকে দায় করেন তিনি।

ভারত-চীন সীমান্ত পরিস্থিতি ও শিল্পপতি গৌতম আদানি ইস্যুতেও কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন কংগ্রেস সাংসদ। গালওয়ান উপত্যকার কথা উল্লেখ করে তাঁর অভিযোগ, চীন ভারতের জমি দখল করলেও সরকার সত্যি গোপন করে সেনার মনোবল ভেঙেছে। দেশের নিরাপত্তার চেয়ে শিল্পপতির স্বার্থ রক্ষাতেই সরকার বেশি ব্যস্ত বলে দাবি করেন তিনি।

বক্তব্যের শেষে শীর্ষ নেতৃত্বকে তীক্ষ্ণ কটাক্ষ করে রাহুল বলেন, বর্তমান পরিস্থিতির জেরে প্রধানমন্ত্রী মোদী রাতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। একইসঙ্গে অতীতে টানা ২০ দিন সংসদে অমিত শাহের অনুপস্থিতি নিয়েও খোঁচা দেন তিনি। সবমিলিয়ে, কনভেনশন থেকে রাহুলের এই আক্রমণ রাজনৈতিক পারদ অনেকটাই বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *