চ্যালেঞ্জ ছুড়ে এবার হুমায়ুনের গড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দুর্যোগ মাথায় রেখেই নিলেন বড় সিদ্ধান্ত – এবেলা

চ্যালেঞ্জ ছুড়ে এবার হুমায়ুনের গড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দুর্যোগ মাথায় রেখেই নিলেন বড় সিদ্ধান্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা বৃষ্টির জেরে আকাশপথ এড়িয়ে অবশেষে সড়কপথেই মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম মুর্শিদাবাদ সফর। শুক্রবার সকালে আবহাওয়া অনুকূল না থাকায় বাধ্য হয়ে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে কড়া নিরাপত্তায় মুড়ে তাঁর কনভয় রওনা দেয়। বহরমপুরের একটি হোটেলে দলীয় সাংগঠনিক বৈঠক এবং রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।

রাজনৈতিক মহলের নজর মূলত রেজিনগরের দলীয় সভার দিকে। বিধায়ক হুমায়ুন কবীরের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিধানসভায় কড়া চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার প্রসঙ্গ টেনে এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আইন মেনে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়ার পর রেজিনগরের এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী ঠিক কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *