ছাদের কাপড় মেলতেই মর্মান্তিক পরিণতি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দেওর-বউদি – এবেলা

ছাদের কাপড় মেলতেই মর্মান্তিক পরিণতি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দেওর-বউদি – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের রায়নায় এক মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ছাদে কাপড় মেলার তারের সঙ্গে উন্মুক্ত বৈদ্যুতিক তার জড়িয়ে যাওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ঘরের ছাদে ফুল তুলতে গিয়ে কাপড় মেলার তার ধরে বিদ্যুৎস্পৃষ্ট হন সাথী মিত্র। তাঁকে বাঁচাতে ছুটে যান তাঁর জা আদরী মিত্র ও স্বামী মনোজ মিত্র। দুজনেই একে একে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তিনজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মনোজ ও আদরীকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির দোতলায় নির্মাণকাজের পাশাপাশি বৈদ্যুতিক লাইন টানার কাজ চলছিল। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কোনোভাবে একটি খোলা তার অসাবধানতাবশত কাপড় মেলার লোহার তারের সংস্পর্শে চলে আসে, যা ঘুণাক্ষরেও টের পাননি বাড়ির সদস্যরা। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, এটি একটি দুর্ঘটনা হলেও ঠিক কীভাবে লাইনে বিদ্যুৎ এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *