জলের ব্যবসা থেকে কোটিপতি কাউন্সিলর! দেবরাজ ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ইডি তদন্তের দাবিতে হাই কোর্টে মামলা – এবেলা

জলের ব্যবসা থেকে কোটিপতি কাউন্সিলর! দেবরাজ ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ইডি তদন্তের দাবিতে হাই কোর্টে মামলা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজারহাট-নিউটাউনের বিতর্কিত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারের পর এবার তাঁর ঘনিষ্ঠ তথা প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল। জলের ব্যবসা থেকে রাজনীতিতে প্রবেশ করে অল্প সময়ের মধ্যেই কোটি কোটি টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

মামলাকারী আইনজীবী সৈকত দাসের অভিযোগ, ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডল ও তাঁর স্ত্রী বর্তমানে প্রায় ৩৫টি সম্পত্তির মালিক। রাজারহাট, নিউটাউন এবং বীরভূমে তাঁদের বিপুল স্থাবর সম্পত্তি রয়েছে। রাজনীতিতে আসার আগে বিনু কেবল একটি জলের ব্যবসা করতেন বলে জানা যায়। ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর কায়দাতেই তিনি সম্পত্তি ও নির্মাণ ব্যবসা গড়ে তুলেছেন এবং দলের ব্যানারে কালো টাকা খাটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকায় বিনুর যথেষ্ট প্রভাব ছিল, যে আসনের বিধায়ক ছিলেন দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি। এই আর্থিক দুর্নীতির সঙ্গে আর কোন কোন নেতার যোগ রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ইডি (ED)-র হস্তক্ষেপ চেয়ে হাই কোর্টে আবেদন জানানো হয়েছে। খুব শীঘ্রই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গত ৪ মে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিনু ও তাঁর স্ত্রী নিখোঁজ রয়েছেন। প্রসঙ্গত, আয় বহির্ভুত সম্পত্তি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইতিমধ্যেই পুরুলিয়া থেকে গ্রেপ্তার হওয়া দেবরাজ চক্রবর্তী বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *