‘জুবান কেশরী’র বিজ্ঞাপনে বড় বিপাকে অজয় দেবগন! সোজা হাইকোর্টে ‘সিংহম’, জানুন আসল রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বড়সড় আইনি গেরোয় জড়িয়ে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। মহারাষ্ট্র সরকারের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পাঠানো কড়া শো-কজ নোটিশের বিরুদ্ধে এবার সরাসরি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। রাজ্য সরকারের অভিযোগ, এলাচির মোড়কে ঘুরপথে নিষিদ্ধ পান মশলার প্রচার চালাচ্ছেন তারকারা। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এই বিভ্রান্তিকর প্রচারকে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
সরকারি এই নোটিশ পাওয়ার পর চুপ করে বসে থাকেননি অভিনেতা। আদালতের দারস্থ হয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি শুধুমাত্র একজন অভিনেতা এবং পেশাগতভাবে বিজ্ঞাপনে অভিনয় করেছেন মাত্র। তাই এই আইনি নোটিশের দায় তাঁর ওপর বর্তায় না, বরং প্রস্তুতকারক কো ম্পা নির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আগামী ৪ নভেম্বর বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে। এই আইনি লড়াইয়ে শুধু অজয় একা নন, একই কারণে বিপাকে পড়েছেন শাহরুখ খান ও টাইগার শ্রফও।
