জেলে ভরে দেখাক! সিজেপির ধুন্ধুমার আন্দোলনে উত্তাল দিল্লি-মুম্বই, বন্ধ মেট্রো ও ইন্টারনেট – এবেলা

জেলে ভরে দেখাক! সিজেপির ধুন্ধুমার আন্দোলনে উত্তাল দিল্লি-মুম্বই, বন্ধ মেট্রো ও ইন্টারনেট – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ২০২৫ সালের ভোটার তালিকা ফ্রিজ করার দাবিতে দেশের দুই প্রধান কেন্দ্র দিল্লি ও মুম্বইয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ চলাকালীন পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এই তালিকায় নাম রয়েছে আপ নেতা অতিশি, সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং এবং সিপিএম নেত্রী বৃন্দা কারাতসহ হেভিওয়েট নেতাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে এবং একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, মুম্বইয়ের শিবাজি পার্কে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে ‘জেল ভরো’ আন্দোলনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের অনুমতি খারিজ সত্ত্বেও শিবাজি পার্কে হাজির হয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকে চ্যালেঞ্জ ছুড়ে দীপক বলেন, “ক্ষমতা থাকলে জেলে ভরে দেখাক।” বম্বে হাইকোর্টের রায় অনুযায়ী এলাকাটি সাইলেন্স জোন হওয়ায় পুলিশ অনুমতি দেয়নি। এই হাই-ভোল্টেজ বিক্ষোভে অভিনেত্রী শাবানা আজমির উপস্থিতিও আন্দোলনকে ভিন্ন মাত্রা দিয়েছে। যতদিন না দাবি পূরণ হচ্ছে, এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *