ঝড়ের কবলে পড়তে চলেছে বাংলা! আজই কি ভাসবে কলকাতা? – এবেলা

ঝড়ের কবলে পড়তে চলেছে বাংলা! আজই কি ভাসবে কলকাতা? – এবেলা

এবেলা ডেস্কঃ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে ফের নিম্নচাপের ভ্রুকুটি তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত এই ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহের মাঝেই দুর্যোগ ঘনিয়ে আসার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া বদলাতে শুরু করেছে। শহরজুড়ে আকাশ প্রধানত মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু বৃষ্টি নয়, উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া এবং দুই ২৪ পরগনায় প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলোর জন্য ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিক এই আবহাওয়া পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *