টুলু-মিনারের পর সিতেশ! বীরভূমে কোটি টাকা উদ্ধারে পাকড়াও আরেক ‘ম্যানেজার’ – এবেলা

টুলু-মিনারের পর সিতেশ! বীরভূমে কোটি টাকা উদ্ধারে পাকড়াও আরেক ‘ম্যানেজার’ – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূম: বীরভূমে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় জাল আরও গুটিয়ে আনল পুলিশ। টুলু মণ্ডল এবং মিনার মণ্ডলের পর এবার পুলিশের জালে ধরা পড়ল আরও এক বড় নাম। গ্রেফতার করা হয়েছে সিতেশ প্রামাণিক নামে এক ব্যক্তিকে, যিনি বীরভূমের বিতর্কিত ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলেরই আরেক ম্যানেজার বলে খবর।

রবিবার রাতে মহম্মদবাজার থানার পুলিশ সিতেশকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালায়। বয়ানে অসঙ্গতি থাকায় এবং টাকা পাচারের ঘটনায় যোগাযোগ স্পষ্ট হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়। মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিশাল অংকের টাকার উৎসের খোঁজে সিতেশকে টানা জেরা করছেন তদন্তকারীরা। ধারণা করা হচ্ছে, তাকে জেরা করে এই টাকার পাহাড়ের পেছনের আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *