তারকারা কি সব নিয়ন্ত্রণ করতে পারেন! জাহ্নবীর মামলায় বড় রায় দিল্লি হাই কোর্টের – এবেলা

তারকারা কি সব নিয়ন্ত্রণ করতে পারেন! জাহ্নবীর মামলায় বড় রায় দিল্লি হাই কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্যক্তিঅধিকার রক্ষা এবং বিনা অনুমতিতে নাম ও ছবি ব্যবহারের বিরুদ্ধে দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। অভিযোগ ওঠে, বিভিন্ন ওয়েবসাইট ও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিনেত্রীর ছবি এবং পরিচিতি ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে একাধিক ফ্যান পেজ ও ওয়েবপেজ। এমনকি ডিপফেক ও অশ্লীল কন্টেন্টের শিকার হয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি পেজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন জাহ্নবীর আইনজীবীরা। অভিনেত্রীর দাবি ছিল, তাঁর অনুমতি ছাড়া এই ধরনের কনটেন্ট ও ছবি ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে।

এই মামলার শুনানিতে বড় রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট। আদালত সাফ জানিয়েছে, অভিনেত্রীর অনুমতি ছাড়া তাঁর কোনো ছবি বা ভিডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। তবে ফ্যান পেজগুলিকে পুরোপুরি নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, তারকা হওয়ার অর্থ এই নয় যে জনসাধারণের সমস্ত বক্তব্য বা ফ্যান ক্লাবের পেজ নিয়ন্ত্রণ করা যাবে। সোশাল মিডিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা এবং কপিরাইটের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আদালত জানিয়েছে, শিল্পীর স্বত্ব বা মুক্ত চিন্তার অধিকার খর্ব করা যায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *