তারেক রহমানের ভারত সফর কি বাতিল, রাষ্ট্রপতি ভবনের হঠাৎ সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা! – এবেলা

এবেলা ডেস্কঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে হঠাৎ তৈরি হলো চরম বিভ্রান্তি। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর পূর্ণাঙ্গ মহড়া চলবে। এই ঘোষণার জেরে শনিবার গার্ড চেঞ্জিংয়ের প্রাত্যহিক অনুষ্ঠান বাতিলের খবর প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয় যে তারেক রহমান হয়তো দ্রুতই ভারত সফরে আসছেন। কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় কয়েক ঘণ্টার মধ্যেই, যখন রাষ্ট্রপতি ভবন থেকে পূর্বের সেই বিবৃতিটি প্রত্যাহার করে নেওয়া হয়।
আগামী ১২-১৩ সেপ্টেম্বর ব্রিকস শীর্ষ সম্মেলনকে ঘিরে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক উত্তেজনার আবহে এই সফর নিয়ে এমনিতেই ধোঁয়াশা ছিল। রাষ্ট্রপতি ভবনের নতুন বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, গার্ড পরিবর্তনের অনুষ্ঠান বাতিল সংক্রান্ত আগের ঘোষণাটি প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ, অভ্যর্থনার মহড়া সংক্রান্ত পরিকল্পনাটি আপাতত স্থগিত। এই অসংলগ্ন বার্তায় কূটনৈতিক মহলে নানা প্রশ্ন দানা বেঁধেছে, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নিশ্চয়তা মেলেনি।
