তৃণমূলের নালিশে বড় বিপাকে হুমায়ুন!

তৃণমূলের নালিশে বড় বিপাকে হুমায়ুন!

বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে হুমায়ুন কবীর: নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর জেরে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (এজেইউপি)-র প্রার্থী হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, একটি সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবীর বেলডাঙা ২ ব্লকের মইনুল হক রানাকে খুনের হুমকি দিয়েছেন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিসহ দলের একাধিক শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে শাসক দল তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে।

তৃণমূল নেতৃত্বের দাবি, এই মন্তব্য আসন্ন বিধানসভা ভোটের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার একটি সুপরিকল্পিত অপপ্রয়াস, যার মাধ্যমে ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার চেষ্টা চলছে। বিএনএসের ৩৫৬, ৩৫১ ও ১৭৪ ধারার উল্লেখ করে দলটির পক্ষ থেকে হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের ও শোকজের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্যের কারণে নির্বাচন কমিশনের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছিলেন এই প্রার্থী। দলীয় নেতৃত্বের অভিযোগ, ভিত্তিহীন এই মন্তব্য ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি জনমানসে ভীতি সঞ্চার করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *