তৃণমূলে ফের বড় ধাক্কা! আচমকা শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন খোদ বিধায়ক – এবেলা

তৃণমূলে ফের বড় ধাক্কা! আচমকা শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন খোদ বিধায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের শোরগোল! এবার তৃণমূলের অন্দরে বড়সড় রদবদলের ইঙ্গিত। আচমকাই তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের দাপুটে বিধায়ক মোশারফ হোসেন। আর তাঁর এই আকস্মিক পদত্যাগকে ঘিরেই ঘাসফুল শিবিরের অন্দরে শুরু হয়েছে নয়া জল্পনা।

বিধানসভা অধিবেশন চলাকালীনই নিজের বাসভবনে একটি বিশেষ সাংবাদিক সম্মেলন ডাকেন মোশারফ হোসেন। সেখানেই তিনি পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তবে দলের সঙ্গে কোনও দূরত্বের কথা অস্বীকার করে তিনি জানান, নিজের বৃদ্ধা মায়ের দেখভাল, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা এবং অন্যান্য কিছু ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্যই তিনি এই সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নিচ্ছেন।

যদিও বিধায়কের এই পদত্যাগকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিরোধী শিবির। এই প্রসঙ্গে বিজেপির তীব্র কটাক্ষ, “তৃণমূল দলটা এবার পুরোপুরি খতম হয়ে গিয়েছে। তাই নেতারা একে একে পদ ছাড়ছেন।”

ব্যক্তিগত কারণ নাকি দলের অন্দরের কোনো চাপা ক্ষোভ— মোশারফ হোসেনের এই পদত্যাগের আসল কারণ কী, তা নিয়ে বঙ্গ রাজনীতিতে এখন জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *