তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ! জেলায় জেলায় কড়া বার্তা রাজ্য বিজেপি সভাপতির – এবেলা

এবেলা ডেস্কঃ
দলের ভাবমূর্তি সুরক্ষিত রাখতে এবং বেআইনি কার্যকলাপ কঠোরভাবে রুখতে এবার সাংগঠনিক স্তরে জোরালো পদক্ষেপ করল রাজ্য বিজেপি। তোলাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে জেলায় জেলায় দলীয় কর্মীদের সতর্কবার্তা পাঠিয়ে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। দলের অন্দরে স্বচ্ছতা এবং আদর্শ বজায় রাখতে এই কড়া পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
চিঠিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে যে সততা ও আদর্শই দলের মূল চালিকাশক্তি এবং নরেন্দ্র মোদির উন্নয়নমূলক ভাবনার পথেই দলকে এগোতে হবে। বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের যে কোনও সদস্য দলের নীতি লঙ্ঘন করলে দল তার দায় নেবে না। সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার বা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী রাজনীতির পাশাপাশি সংগঠনের ভাবমূর্তি জনমুখী ও স্বচ্ছ রাখার পক্ষেই এই বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
