ত্রাণ সামগ্রী ও গঙ্গাসাগরের প্রসাদ আটকে রাখার অভিযোগ! সুজিত বসুর শ্রীভূমি ক্লাবে হানা দিয়ে বিস্ফোরক বিজেপি – এবেলা

ত্রাণ সামগ্রী ও গঙ্গাসাগরের প্রসাদ আটকে রাখার অভিযোগ! সুজিত বসুর শ্রীভূমি ক্লাবে হানা দিয়ে বিস্ফোরক বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ইতিমধ্যেই শ্রীঘরে। এবার তাঁরই পুজো তথা বিধাননগরের বিখ্যাত ‘শ্রীভূমি স্পোর্টিং ক্লাব’ নিয়ে শুরু হলো তীব্র রাজনৈতিক তরজা। অভিযোগ, এই ক্লাবের ভেতর থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী ও গঙ্গাসাগরের প্রসাদ।

বিজেপির দাবি, সাধারণ মানুষের জন্য আসা সরকারি ত্রাণ বিলি না করে, তা ক্লাবের ভেতরে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। শুধু ত্রাণ বা প্রসাদই নয়, উদ্ধার হওয়া সামগ্রীর তালিকায় রয়েছে পিতলের হাঁড়ি থেকে শুরু করে ফুটবল-সহ একাধিক জিনিসপত্র।

বিক্ষোভকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিধায়ক তহবিল এবং পুরনিগম থেকে অনুমোদিত সরকারি টাকা ব্যবহার করেই এই সমস্ত সামগ্রী কেনা হয়েছিল। কিন্তু দুর্নীতির উদ্দেশ্যে সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হয়নি। দুর্নীতির মামলায় প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তানির পর শ্রীভূমি ক্লাব থেকে এই বিপুল পরিমাণ জিনিসপত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *