দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরে কেমন থাকবে আবহাওয়া? – এবেলা

দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরে কেমন থাকবে আবহাওয়া? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া অ্যাক্টিভ মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের ৯টি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলি হল— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরম বজায় থাকবে। মাঝে মাঝে মেঘমুক্ত আকাশে রোদ উঠলেও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শনিবার বৃষ্টি সামান্য কমলেও, রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গে দুর্যোগ কমলেও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা বজায় রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *