দক্ষিণবঙ্গে কাটল দুর্যোগের মেঘ, কলকাতায় কি মিলবে জলযন্ত্রণা থেকে নিস্তার – এবেলা

দক্ষিণবঙ্গে কাটল দুর্যোগের মেঘ, কলকাতায় কি মিলবে জলযন্ত্রণা থেকে নিস্তার – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য বড় সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও, বুধবার সকাল থেকেই দেখা মিলেছে রোদঝলমলে পরিষ্কার আকাশের। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় উপত্যকায় তৈরি হওয়া নিম্নচাপটি কিছুটা পশ্চিম ও উত্তর- পশ্চিমে সরে গিয়ে বর্তমানে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি শক্তি হারিয়ে ফেলায় দক্ষিণবঙ্গে বড় মাপের দুর্যোগের সম্ভাবনা আপাতত কেটে গিয়েছে। এতে গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে কলকাতা ও হাওড়ার একাধিক এলাকা জলমগ্ন হয়ে যে দুর্ভোগ তৈরি হয়েছিল, তা থেকে দ্রুত মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

তবে দুর্যোগ কমলেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা আবহাওয়ার সতর্কতা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদীয়ায় শুক্রবার পর্যন্ত অতি ভারী বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দীর্ঘদিনের মেঘলা আকাশ ও একটানা বর্ষণের পর রোদের দেখা মেলায় তিলোত্তমাবাসী সাময়িক স্বস্তি পেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *