দক্ষিণে ঝোড়ো হাওয়ার দাপট, উত্তরে অতি ভারী বৃষ্টি; জানুন আজকের আবহাওয়া – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা ও দক্ষিণবঙ্গ: কলকাতায় বৃষ্টির দাপট কিছুটা কমতেই বাড়ছে অস্বস্তিকর গরম ও আর্দ্রতা। তবে আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমার আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম—এই ৮টি জেলায় বজ্রবিদ্যুৎসহ ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গ: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস অব্যাহত। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার—এই ৫টি জেলায় অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) আশঙ্কায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি রয়েছে।
