দিনভর কাপের পর কাপ চা খাচ্ছেন? বিশেষজ্ঞদের এই সতর্কতা কিন্তু এড়ানো মুশকিল! – এবেলা

দিনভর কাপের পর কাপ চা খাচ্ছেন? বিশেষজ্ঞদের এই সতর্কতা কিন্তু এড়ানো মুশকিল! – এবেলা

এবেলা ডেস্কঃ

সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে কাজের ফাঁকে বা রাতে, সারাদিনে ঘন ঘন চা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, দিনে ঠিক কত কাপ চা খাওয়া শরীরের জন্য নিরাপদ? চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দিনে সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন গ্রহণ বড় কোনো সমস্যা তৈরি করে না। সাধারণ এক কাপ চায়ে প্রায় ৭৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে, যা চায়ের ধরন ও কড়া ভাব অনুযায়ী কম-বেশি হতে পারে। সেই হিসেবে দিনে ৩ থেকে ৪ কাপ হালকা চা খাওয়া সাধারণত নিরাপদ, তবে সঙ্গে কফি বা এনার্জি ড্রিঙ্ক খেলে ক্যাফেইনের মাত্রা বিপদসীমায় পৌঁছে যেতে পারে।

অতিরিক্ত চা পানের ফলে শরীরে কফিনের প্রভাব পড়ে মাথাব্যথা, অস্থিরতা, হাত-পা কাঁপা, পেটের গোলযোগ এমনকি অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে রাতে ঘুমোনোর আগে চা খাওয়ার অভ্যাস ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়। এছাড়া, যাঁদের গ্যাস, অম্বল বা বুক জ্বালার সমস্যা রয়েছে, ক্যাফেইন তাঁদের পেটে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে পরিস্থিতি আরও খারাপ করতে পারে। তাই কাপ গুনে চা না খেয়ে দিনে মোট ক্যাফেইন গ্রহণের পরিমাণের দিকে নজর রাখাই বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *