দিনরাত পুকুরে কেন থাকত ইকবাল? বিরল রোগ নাকি মানসিক জটিলতা, কী বলছেন শহরের শীর্ষ ডাক্তাররা? – এবেলা

দিনরাত পুকুরে কেন থাকত ইকবাল? বিরল রোগ নাকি মানসিক জটিলতা, কী বলছেন শহরের শীর্ষ ডাক্তাররা? – এবেলা

এবেলা ডেস্কঃ

শরীর জল থেকে বের করলেই শুরু হয় তীব্র জ্বালাপোড়া—এই বিরল সমস্যায় ভুগে দিনের অধিকাংশ সময় পুকুরের জলেই কাটিয়ে দিচ্ছিল মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন অনন্ত আম্বানি। উন্নত চিকিৎসার জন্য ইকবালকে ইতিমধ্যেই মুম্বই নিয়ে যাওয়া হয়েছে।

ইকবালের শারীরিক সমস্যা নিয়ে কলকাতার বিশিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, সরাসরি পরীক্ষা না করে নিশ্চিত বলা আসাম্ভব হলেও লক্ষণ দেখে কয়েকটি বিরল রোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না:

  • এরিথ্রোমেলালজিয়া (Erythromelalgia): রক্ত সঞ্চালন বেড়ে ত্বক লাল হয় এবং হাতে-পায়ে তীব্র জ্বালা ও যন্ত্রণা হয়। এটি জিনের সমস্যা, অটোইমিউন ডিজঅর্ডার বা মায়োলোপ্রোলাইফারেটিভ ডিজঅর্ডারের কারণে হতে পারে।
  • ভিটামিনের অভাব: ভিটামিন বি-৫-এর ঘাটতি কিংবা পেলেগ্রা-জাতীয় রোগের প্রভাবে শরীরে এমন অনুভূতি হতে পারে।
  • অ্যাকোয়াজেনিক প্রুরাইটাস (Aquagenic Pruritus): জলে স্পর্শ বা তাপমাত্রার তারতম্যে ত্বকে তীব্র চুলকানি ও অস্বস্তি তৈরি হয়।
  • মানসিক কারণ: বিরল শারীরিক অসুখের পাশাপাশি কোনো গভীর মনস্তাত্ত্বিক জটিলতা বা স্নায়ুর সমস্যাও এর নেপথ্যে থাকতে পারে।

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে ইকবাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *