দিল্লিতে তুলকালাম! ব্যারিকেডে আটকে রাস্তায় বসে পড়লেন রাহুল-অভিষেকরা, উত্তপ্ত রাজধানী – এবেলা

দিল্লিতে তুলকালাম! ব্যারিকেডে আটকে রাস্তায় বসে পড়লেন রাহুল-অভিষেকরা, উত্তপ্ত রাজধানী – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে চরম উত্তপ্ত রাজধানীর রাজনীতি। তাঁর ইস্তফার দাবিতে মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে ‘সেভ ডেমোক্র্যাসি’ মার্চের ডাক দেয় বিরোধী জোট ‘INDIA’। তবে মিছিল আকাশবাণী ভবনের কাছে পৌঁছতেই দিল্লি পুলিশের ব্যারিকেডে আটকে যায়। পুলিশি বাঁধার মুখে ক্ষোভে ফেটে পড়ে রাস্তার ওপরেই ধর্নায় বসে পড়েন বিরোধী সাংসদরা।

১৫০-র বেশি সাংসদের মিছিল সংসদের মকরদ্বার থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিলে কংগ্রেসসহ বিরোধী জোটের ১৯টি দলের দেড় শতাধিক সাংসদ সামিল হন। মিছিলে প্রথম সারিতে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের মতো হেভিওয়েট নেতারা। তবে লক্ষণীয়ভাবে এই ঘেরাও কর্মসূচিতে অনুপস্থিত ছিল আপ (AAP) ও ডিএমকে (DMK)।

দুর্গ গড়েছে পুলিশ, থমথমে রাজধানী দিল্লি পুলিশ এই জমায়েতের কোনো অনুমতি দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই সংসদ চত্বর ও নির্বাচন কমিশন অফিসের আশপাশে প্রায় তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়। নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে ২৭ কো ম্পা নি পুরুষ ও ৪ কো ম্পা নি মহিলা পুলিশসহ র‍্যাফ (RAF) এবং দাঙ্গা দমন বাহিনীকে। রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন ও স্পর্শকাতর এলাকাগুলোতেও কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *