দিল্লির আন্দোলনে আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, কিন্তু কোথায় ধ্রুব রাঠি ও সিজেপি নেতারা? চাঞ্চল্য! – এবেলা

দিল্লির আন্দোলনে আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, কিন্তু কোথায় ধ্রুব রাঠি ও সিজেপি নেতারা? চাঞ্চল্য! – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজনীতি। শনিবারের এই ব্যাপক আন্দোলনে বাধা দিতে কড়া পদক্ষেপ করে দিল্লি পুলিশ এবং প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। আটক হওয়া বিক্ষোভকারীদের তালিকায় চার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবাল, পিনারাই বিজয়ন ও মানিক সরকার সহ একাধিক বিরোধী সাংসদ ও বিধায়ক উপস্থিত ছিলেন। পরবর্তীতে পুলিশের তরফ থেকে জানানো হয় যে, প্রথমে মহিলা ও প্রবীণদের এবং পরে ধাপে ধাপে আটক হওয়া সমস্ত তিন হাজার আন্দোলনকারীকেই মুক্তি দেওয়া হয়েছে।

তবে সাধারণ আন্দোলনকারীদের ছেড়ে দেওয়া হলেও সিজেপির প্রধান মুখ অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে এখনও ছাড়া হয়নি। গতকাল সকালে গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠি এবং মুম্বই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পর বিমানেই আটক করা হয় সিজেপি নেতাদের। গভীর রাত পর্যন্ত তাঁদের মুক্তির বিষয়ে কোনো স্পষ্ট তথ্য মেলেনি এবং পুলিশের তরফেও তাঁদের অবস্থান গোপন রাখা হয়েছে বলে সিজেপির পক্ষ থেকে নিখোঁজ থাকার দাবি করা হয়েছে। শীর্ষ নেতৃত্ব নিখোঁজ থাকা সত্ত্বেও সিজেপি আজ আবার যন্তর মন্তরে পুনরায় অভিযানের ডাক দিয়েছে এবং সোমবার ইন্ডিয়া জোটও পৃথক বিক্ষোভের ঘোষণা করায় দিল্লি জুড়ে নিরাপত্তা তীব্র করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *