দিল্লি যাত্রার আগে হঠাৎ পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী – এবেলা

দিল্লি যাত্রার আগে হঠাৎ পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী – এবেলা

এবেলা ডেস্কঃ

মঙ্গলবার রানাঘাটের ৪ পল্লি দুর্গা উৎসব কমিটির মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে হবিবপুরের ছাতিমতলা ময়দানে পৌঁছানোর পর সড়কপথে তিনি রানাঘাটের ওই পুজো মণ্ডপে যান। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। এই মণ্ডপ উদ্বোধনের পরই নিজের পূর্বনির্ধারিত সূচিতে কাটছাঁট করে হঠাৎই দিল্লি সফরের কথা ঘোষণা করেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ আমন্ত্রণে মঙ্গলবার বিকেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। সেখানে একটি নৈশ্যভোজের বৈঠক ও গুরুত্বপূর্ণ মিটিংয়ে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। রাতে সমস্ত কর্মসূচি সেরে তিনি দ্রুত রাজ্যে ফিরে আসবেন বলে জানিয়েছেন। পাশাপাশি, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক নানা রাজনৈতিক ও সামাজিক মন্তব্য নিয়েও নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *