দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ! এক পদে দু’বছরের বেশি নয়, বড় বদলি নীতি রাজ্যের – এবেলা

দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ! এক পদে দু’বছরের বেশি নয়, বড় বদলি নীতি রাজ্যের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: প্রশাসনে স্বচ্ছতা ফেরাতে এবং দুর্নীতি রুখতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে জারি করা এক নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে ফিল্ড লেভেল অফিসারদের বদলির ক্ষেত্রে কঠোর নিয়ম কার্যকর হবে। মূলত রাজস্ব আদায় ও কর সংগ্রহের মতো সংবেদনশীল দপ্তরে নজরদারি বাড়াতেই এই পদক্ষেপ।

কী কী বদল আনা হয়েছে? রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী:

  • বদলি নীতি: যে সমস্ত আধিকারিক রাজস্ব আদায় বা কর সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত, তাঁদের দুই বছর অন্তর বদলি করা বাধ্যতামূলক। কোনো অবস্থাতেই একই পদে তিন বছরের বেশি সময় রাখা যাবে না তাঁদের।
  • নিজ জেলা: প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে সাধারণত কোনো আধিকারিককে তাঁর নিজ জেলায় পোস্টিং দেওয়া হবে না।
  • চাকরির মেয়াদ: কোনো পদে টানা তিন বছর পূর্ণ হওয়ার পরেই বদলির বিষয়টি বিবেচনা করা হবে। তবে কোনোভাবেই একই পদে চার বছরের বেশি কাউকে রাখা যাবে না।
  • বিশেষ ক্ষেত্রে ছাড়: আধিকারিকদের অবসরের আগের দুই বছরে এই বদলি নীতির ক্ষেত্রে ব্যতিক্রম করা যেতে পারে। এছাড়া বিশেষ প্রশাসনিক প্রয়োজনে নিয়মে কিছুটা শিথিলতার সুযোগ রাখা হয়েছে।

মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নামে জারি হওয়া এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনে দুর্নীতির অভিযোগের আবহে সরকারের এই নতুন বদলি নীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *