দেশভাগের মর্মান্তিক স্মৃতি উসকে রাজ্যে বিশেষ কর্মসূচি, জানুন বিস্তারিত কী পরিকল্পনা নবান্নের! – এবেলা

দেশভাগের মর্মান্তিক স্মৃতি উসকে রাজ্যে বিশেষ কর্মসূচি, জানুন বিস্তারিত কী পরিকল্পনা নবান্নের! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের দেশভাগের যন্ত্রণাদায়ক ইতিহাস এবং অগণিত মানুষের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে আগামী ১৩ ও ১৪ অগস্ট রাজ্যে পালিত হবে ‘দেশভাগ স্মরণ দিবস’। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশের ভিত্তিতে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি সচিব ড. সৌমিত্র মোহন রাজ্যজুড়ে সমস্ত জেলা শাসককে এই বিশেষ কর্মসূচি পালনের জন্য নির্দেশিকা পাঠিয়েছেন। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশভাগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে প্রতিটি জেলায় সুনির্দিষ্ট কিছু অনুষ্ঠান আয়োজিত হবে।

কর্মসূচির প্রধান আকর্ষণ হিসেবে আগামী ১৪ অগস্ট সন্ধ্যায় জেলা সদরে একটি বিশাল ক্যান্ডেল মার্চ বা মোমবাতি মিছিলের আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেবেন। পাশাপাশি, ১৩ ও ১৪ অগস্ট জনবহুল এলাকায় দেশভাগের ইতিহাস ও আর্কাইভের ছবি নিয়ে বিশেষ প্রদর্শনী এবং তথ্যচিত্র দেখানো হবে। এই পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি জেলা প্রশাসনকে ৩০ হাজার টাকা করে আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *