দ্বিতীয় বিয়েতেও ভাঙন! ছ’মাস পেরোনোর আগেই বিচ্ছেদ ঘোষণা করলেন জনপ্রিয় র‌্যাপার বাদশা – এবেলা

দ্বিতীয় বিয়েতেও ভাঙন! ছ’মাস পেরোনোর আগেই বিচ্ছেদ ঘোষণা করলেন জনপ্রিয় র‌্যাপার বাদশা – এবেলা

এবেলা ডেস্কঃ

চলতি বছরের মার্চ মাসে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন জনপ্রিয় র‌্যাপার বাদশা। তবে সেই সুখ স্থায়ী হলো না দীর্ঘস্থায়ী। বিয়ের মাত্র কয়েকমাসের মধ্যেই দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়, যা শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদে গড়াাল। ৩১ আগস্ট এক যৌথ বিবৃতিতে পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন এই তারকা দম্পতি। তাঁদের এই সিদ্ধান্তে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে গভীর আলোচনার।

যৌথ বিবৃতিতে বাদশা ও ইশা স্পষ্ট জানিয়েছেন যে, অত্যন্ত পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মাধ্যমেই তাঁরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তাঁরা নিজেদের মতো করে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবেন। একই সঙ্গে তাঁরা সংবাদমাধ্যম ও অনুরাগীদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ জানিয়েছেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী জ্যাসমিনের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল বাদশার। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ইশার সঙ্গে গাঁটছড়া বাঁধলেও, মাত্র ছ’মাসের মাথায় সেই সম্পর্কও স্থায়ী হলো না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *