ধর্মতলায় অনুমতি মেলেনি! ২১ জুলাইয়ের কৌশল বদলে নতুন চমক কালীঘাট তৃণমূলের – এবেলা

ধর্মতলায় অনুমতি মেলেনি! ২১ জুলাইয়ের কৌশল বদলে নতুন চমক কালীঘাট তৃণমূলের – এবেলা

এবেলা ডেস্কঃ

ধর্মতলায় সমাবেশের অনুমতি না মেলায় ২১ জুলাইয়ের পরিকল্পনায় বড় পরিবর্তন আনল কালীঘাট তৃণমূল। ওই চত্বরে বর্তমানে ১৬৩ ধারা জারি থাকায় পুলিশের অনুমতি মেলেনি। পরিস্থিতির চাপে পড়ে চিরাচরিত ‘ধর্মতলা চলো’ স্লোগান বদলে এবার ‘কলকাতা চলো’ পোস্টার প্রকাশ করেছে তারা। মমতার ছবি সংবলিত এই নতুন পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

অনুমতি না মিললে শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট জনসভার পরিকল্পনা করছে কালীঘাট শিবির। এদিকে, আদালতের দ্বারস্থ হয়েও সমাবেশের সুরাহা করতে পারেনি তারা। অন্যদিকে, গান্ধীমূর্তির পাদদেশে ‘শহিদ স্মরণ’-এর অনুমতি পাওয়ায় বেশ খানিকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ঋতব্রত শিবির। শেষ পর্যন্ত ২১ জুলাই কোন গোষ্ঠী নিজেদের শক্তি প্রদর্শনে সফল হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *