ধেয়ে আসছে চরম দুর্যোগ! টানা ৭ দিন ভাসবে বাংলা, এই জেলাগুলোতে জারি লাল সতর্কতা – এবেলা

ধেয়ে আসছে চরম দুর্যোগ! টানা ৭ দিন ভাসবে বাংলা, এই জেলাগুলোতে জারি লাল সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ

সকাল থেকে রোদের দেখা মিললেও স্বস্তির কোনও খবর নেই! আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রথযাত্রা মিটতেই রাজ্যজুড়ে স্বমূর্তিতে ফিরেছে বর্ষা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী সাতদিন গোটা বাংলাতেই দফায় দফায় চলবে বৃষ্টি। তবে সব চেয়ে বেশি বিপদের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে।

ভাসবে উত্তরবঙ্গ, জারি লাল সতর্কতা মৌসুমি বায়ুর চরম দাপট দেখা যাবে উত্তরের জেলাগুলোতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী:

  • ১৮ এবং ১৯ জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির (৭-২০ সেমি) কারণে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
  • দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে।
  • ২০ থেকে ২২ জুলাই কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে ধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় সাধারণ মানুষ ও প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? উত্তরে দুর্যোগ চললেও, দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের:

  • ১৮ ও ১৯ জুলাই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত হবে।
  • ২০ জুলাই বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতাও।
  • ২১ থেকে ২৪ জুলাই পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় (৭৯%-৮৯%) বৃষ্টি না হলে ভ্যাপসা গরমের অস্বস্তি চরমে উঠবে।

কলকাতার হালচাল আগামী কয়েকদিন মহানগরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬-২৮° সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিনে বা রাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০% থেকে ৬০%।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *