ধ্বংসস্তূপের মাঝে প্রিয় মুখের খোঁজ, নেপাল বিপর্যয়ে নিখোঁজ নেতার স্ত্রীকে নিয়ে কাটছে না উৎকণ্ঠা! – এবেলা

ধ্বংসস্তূপের মাঝে প্রিয় মুখের খোঁজ, নেপাল বিপর্যয়ে নিখোঁজ নেতার স্ত্রীকে নিয়ে কাটছে না উৎকণ্ঠা! – এবেলা

এবেলা ডেস্কঃ

নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ রয়েছেন বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। গত ২১ আগস্ট একটি বেসরকারি সংস্থার মাধ্যমে নেপাল সফরে গিয়েছিলেন তিনি। ভয়াবহ দুর্যোগের খবর প্রকাশ্যে আসার পর থেকেই পরিবারের সঙ্গে তাঁর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দিন গড়িয়ে সপ্তাহ পার হতে চলায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। তবে তিব্বত সীমান্তবর্তী এলাকায় প্রায় ৫০০ পর্যটক আটকে থাকার খবর মেলায় নতুন করে আশার আলো দেখছে কাঁচরাপাড়ার রায় পরিবার। আটকে থাকা ব্যক্তিদের নাম ও ছবি দ্রুত প্রকাশিত হলে শর্মিষ্ঠার সন্ধান মিলবে বলে তারা আশা করছেন।

প্রিয়জনকে ফিরে পেতে ইতিমধ্যে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রার্থনা করেছেন শুভ্রাংশু রায়। শুক্রবার তিনি ও তাঁর দুই সন্তান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রশাসন তাঁদের পাশে দাঁড়িয়ে সবরকম সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি নেপাল দূতাবাসের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেছে। সরকারের এই তৎপরতায় কিছুটা স্বস্তি মিললেও, দ্রুত কোনো নিশ্চিত আপডেট পাওয়ার প্রতীক্ষায় দিন কাটছে পরিবারের। মায়ের কোনো সুসংবাদের আশায় প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন শুভ্রাংশু ও তাঁর সন্তানেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *