নাবালকদের রক্ত লুটের চাঞ্চল্যকর চক্র! হাসপাতালের পাশেই বসত অবৈধ কারবারের আসর – এবেলা

নাবালকদের রক্ত লুটের চাঞ্চল্যকর চক্র! হাসপাতালের পাশেই বসত অবৈধ কারবারের আসর – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুরে বেআইনিভাবে টাকার বিনিময়ে নাবালকদের দেহ থেকে রক্ত বের করে বিক্রির একটি চাঞ্চল্যকর চক্রের সন্ধান মিলল। শুক্রবার দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল সংলগ্ন হোটেল ও দোকানকে কেন্দ্র করে চলা এই অবৈধ কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিকল্পনা মাফিক নাবালকদের ফাঁদে ফেলে নামমাত্র অর্থের বিনিময়ে তাদের রক্ত সংগ্রহ করা হতো এবং চড়া দামে তা বিক্রি করা হতো। ধৃতদের মধ্যে শেখ হাবিবুল খদ্দের জোগাড় করত, দেবপ্রিয় চক্রবর্তী স্কুল পড়ুয়াদের রক্তদানে উৎসাহিত করত এবং অমিত প্রসাদ স্ক্যান করা পরিচয়পত্র এডিট করে নাবালকদের বয়স বাড়িয়ে সদ্য সাবালক হিসেবে প্রমাণ করত।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের মূল হোতারা এখনও ধরা পড়েনি। কীভাবে আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিতে বয়স পরিবর্তন করে এই র্যাকেট চালানো হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, নাবালকদের কাছ থেকে অবৈধভাবে রক্ত সংগ্রহের এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংশ্লিষ্ট হাসপাতালের কোনো ভূমিকা রয়েছে কি না, তাও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। অপ্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য নিয়ে চলা এই র্যাকেটের সন্ধান মেলায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *