নিউ মার্কেটে ভয়াবহ আগুনে ৯ জনের প্রাণহানি! কাঠগড়ায় সিইএসসি ও পুরসভা – এবেলা

নিউ মার্কেটে ভয়াবহ আগুনে ৯ জনের প্রাণহানি! কাঠগড়ায় সিইএসসি ও পুরসভা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার নিউ মার্কেটের একটি হোটেলে মধ্যরাতে লাগা ভয়াবহ আগুনে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বহুতলে অগ্নিকাঞ্জের কোনো উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা বা নিয়মকানুনের তোয়াক্কা করা হতো না। দমকল ও পুরসভার নির্দেশিকা লঙ্ঘন করে একাধিক ঘুপচি ঘর তৈরি করে হোটেল ব্যবসা চালানো হচ্ছিল। ঘটনার পরই ঘটনাস্থলে পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। পরিস্থিতি খতিয়ে দেখার পর ক্ষোভ উগরে দেন মন্ত্রীরা।

বহুতলের ভেতরে এতগুলি এসি ও হোটেল কীভাবে চলছিল এবং সিইএসসি কীভাবে বিদ্যুৎ সংযোগের অনুমতি দিল, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ট্রেড লাইসেন্স পাশ হওয়া নিয়েও প্রশাসনের ভূমিকা কাঠগড়ায় উঠেছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, কলকাতা পুরসভার আওতাধীন সমস্ত হোটেলের নিরাপত্তা অডিট করা হবে। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যা খতিয়ে দেখবে কীভাবে এই অনুমোদনগুলি মিলেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *