নিউ মার্কেট অগ্নিকাণ্ড: জোড়াসাঁকো থেকে চম্পট দেওয়ার চেষ্টায় গ্রাস, গ্রেপ্তার হোটেলের লিজ হোল্ডার আবু জাফর! – এবেলা

নিউ মার্কেট অগ্নিকাণ্ড: জোড়াসাঁকো থেকে চম্পট দেওয়ার চেষ্টায় গ্রাস, গ্রেপ্তার হোটেলের লিজ হোল্ডার আবু জাফর! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে মঙ্গলবারের গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মহিলা ও শিশুসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিল হোটেলটির লিজ হোল্ডার আবু জাফর। বুধবার রাতে জোড়াসাঁকোর বাড়ি থেকে এন্টালি মার্কেটের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আদালতে পেশ করা হলে বিচারক তাকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

তদন্তে জানা গেছে, বেহালার বাসিন্দা বীরেশ্বর মিত্রের কাছ থেকে গত পাঁচ মাস আগে হোটেলটি লিজ নেন জোড়াসাঁকোর বাসিন্দা আবু জাফর। ফলে হোটেলের পরিচালনা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার সমস্ত দায়ভার ছিল তার ওপরই। অগ্নিকাণ্ডের পর কলকাতা পুলিশ নিউ মার্কেট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ম্যানেজার ও এক কর্মীকে আটক করে। পরবর্তীতে জাফরসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করে লালবাজারের গোয়েন্দা বিভাগ।

হোটেলটিতে ঘটনার সময় থাকা ১০ জন আবাসিকের মধ্যে ৯ জনেরই মৃত্যু হয়। মৃতদের মধ্যে সন্দীপ পাসওয়ান (১৯) ও যোগনারায়ণ আগরওয়াল (৬৮) নামে ২ জন ভারতীয় এবং বাকি ৭ জন বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি মৃত ব্যক্তিরা হলেন আক্রম আলি (৭৪), দেবাশিস দত্ত (৩৯), আফসানা শিরমিন (২৭), স্বর্ণাশিষ দত্ত (২ বছর ৮ মাস), বাবু আহমেদ (৩৭), রেবতী সরকার এবং এস এম আলিমুজ্জামান।

প্রাথমিক তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞ ও পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তবে হোটেলের বৈধ কাগজপত্র ছিল কি না এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কী কী গাফিলতি ছিল, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *