নিজের বিধায়কদের সই জাল করেছে তৃণমূল! বিস্ফোরক শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন বড়সড় জালিয়াতির অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দলটির অন্দরেই বিরোধী দলনেতা নির্বাচন প্রক্রিয়ায় বেনিয়ম ও সই জালের অভিযোগ তুলে সরব হয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, সঠিক পদ্ধতি মেনে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি, বরং পরিকল্পিতভাবে দলেরই বিধায়কদের সই জাল করে এই প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে।
সিআইডির নজরে জালিয়াতি
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার মতো বিধায়কদের অভিযোগের ভিত্তিতেই হেয়ার স্ট্রিট থানা বিষয়টি নিয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। বিষয়টি বর্তমানে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ বা সিআইডির হাতে রয়েছে। প্রাথমিক তদন্তে অন্তত ১৪ জনের সই জাল হওয়ার প্রমাণ উঠে এসেছে। সিআইডির তলব অনুযায়ী, বিধায়ক বাহারুল ইসলাম, শুভাশিস দাস ও অরূপ রায় স্পষ্ট জানিয়েছেন যে, নথিতে থাকা সইগুলি তাদের নয়।
তৃণমূলের অন্দরের এই সই জালিয়াতির ঘটনা বড়সড় রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। হেরে যাওয়ার পরেও রাজনৈতিক সৌজন্যবোধ বিসর্জন দিয়ে চুরির অভ্যেস তৃণমূল ত্যাগ করতে পারেনি বলে দাবি শুভেন্দুর। এই ঘটনার ফলে দলটির অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো ও নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠে এসেছে। তদন্ত যত এগোবে, এই জালিয়াতির নেপথ্যে থাকা মূল কুশীলবদের ভূমিকা ততই স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
