নিজের মেয়ের সাথেই এমন পৈশাচিকতা! স্তব্ধ গোটা দেশ।

নিজের মেয়ের সাথেই এমন পৈশাচিকতা! স্তব্ধ গোটা দেশ।

মুম্বাইয়ে বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক ২০ বছর বয়সী তরুণীকে দীর্ঘ দিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে তার নিজের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত হয়, যখন পেটে অস্বাভাবিক যন্ত্রণার কথা তরুণীটি ইশারায় তার পরিবারের সদস্যদের জানান। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে, তরুণীটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এই ভয়াবহ তথ্য জানাজানি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পুলিশকে খবর দেয়।

তদন্তের স্বার্থে পুলিশ ওই তরুণীর সংস্পর্শে থাকা ১৭ জন ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করে এবং গর্ভস্থ ভ্রূণের ডিএনএ-র সাথে তা মিলিয়ে দেখে। ফরেনসিক পরীক্ষার রিপোর্টে প্রমাণিত হয় যে, এই পাশবিক কর্মকাণ্ডের সাথে অন্য কেউ নয়, বরং তরুণীর নিজের জন্মদাতা বাবা জড়িত। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরপরই পুলিশ অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেছে এবং বর্তমান আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত এগিয়ে নিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *