নেতাজি অবমাননার মাশুল! বিজেপির অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ কেড়ে নিল নবান্ন – এবেলা

নেতাজি অবমাননার মাশুল! বিজেপির অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ কেড়ে নিল নবান্ন – এবেলা

এবেলা ডেস্কঃ

নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে ‘অনন্ত মহারাজ’-এর ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তথ্য ও সংস্কৃতি দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করে নবান্ন জানিয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করা হচ্ছে।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি রাজবংশী সমাজে অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি নেতাজিকে নিয়ে তাঁর এক মন্তব্যে রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ ও রাজনৈতিক শোরগোল শুরু হয়। তৃণমূলসহ একাধিক দল তাঁর গ্রেফতারের দাবি তোলে।

পরিস্থিতির গুরুত্ব বিচারে সব নথি পর্যালোচনা করে রাজ্য সরকার জানায়, সম্মানের মর্যাদা রক্ষার্থে তাঁর এই পদক বহাল রাখা আর সঙ্গত নয়। ফলে আনুষ্ঠানিকভাবে তাঁর বঙ্গবিভূষণ বাতিল করা হলো এবং সরকারি নথি থেকেও নাম বাদ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *