পঞ্চায়েত প্রধানকে ঘিরে উত্তেজনা, ডিম ও কাদা ছুড়ে বিক্ষোভ গ্রামবাসীদের – এবেলা

পঞ্চায়েত প্রধানকে ঘিরে উত্তেজনা, ডিম ও কাদা ছুড়ে বিক্ষোভ গ্রামবাসীদের – এবেলা

এবেলা ডেস্কঃ

বাসন্তী, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের মসজিদবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। পঞ্চায়েত প্রধান গৌর সর্দারকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ, তাকে লক্ষ্য করে কাদা, গোবর এবং ডিম ছুড়ে মারা হয়। পাশাপাশি, তার গলায় গামছা পরিয়ে হেনস্থা করারও অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে পঞ্চায়েত প্রধান গৌর সর্দার অফিসে আসার সময় গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে। পথ আটকে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, নির্বাচনের সময় এই পঞ্চায়েত প্রধান গ্রামবাসীদের ওপর মারধর ও হুমকি দিয়েছিলেন। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তাকে এলাকায় সেভাবে দেখা যায়নি। এদিন দীর্ঘ সময় পর তাকে এলাকায় দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে উত্তেজিত জনতার হাত থেকে পঞ্চায়েত প্রধানকে নিরাপদে উদ্ধার করা হয়। আপাতত এলাকায় পুলিশি টহল চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *