পার্ক ইনস্টিটিউশনে ফের অসুস্থ ৬ ছাত্রী, আতঙ্কে অভিভাবকরা! – এবেলা

পার্ক ইনস্টিটিউশনে ফের অসুস্থ ৬ ছাত্রী, আতঙ্কে অভিভাবকরা! – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর কলকাতার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে ফের অসুস্থ হয়ে পড়ল আরও ছয় ছাত্রী। সোমবারের পর মঙ্গলবার এই ঘটনার জেরে স্কুল চত্বরে চরম চাঞ্চল্য ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অসুস্থদের বমি ভাব, পেটে ব্যথা ও জ্বরের মতো উপসর্গ থাকায় দ্রুত তাদের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিৎসাধীন পড়ুয়ারা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তাদের যথাযথ চিকিৎসা চলছে।

টানা দু’দিন ধরে একই হস্টেলের এতগুলি মেয়ের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার আসল কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমে স্বাস্থ্য দফতর, পুরসভা এবং এনআইআরবিআই-এর যৌথ প্রতিনিধি দল স্কুল চত্বরে পৌঁছে পানীয় জল ও মিড ডে মিলের খাবারের নমুনা সংগ্রহ করেছে। মিড ডে মিল সরবরাহকারী সংস্থা অন্য স্কুলে কোনো সমস্যা হয়নি দাবি করলেও, জলাধারের জল নাকি অন্য কোনো গোপন কারণ রয়েছে তা খতিয়ে দেখতে বিশেষ দল গঠন করা হয়েছে। সোমবার রাতেই স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *